1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সেলিমুজ্জামান সেলিম বঙ্গরত্ন কলেজের সভাপতির দায়িত্বে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গরত্ন কলেজ-এর গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিমুজ্জামান সেলিম।

শিক্ষা, মানবিকতা ও সংগঠনের নানা ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা এবং অবদান ইতোমধ্যেই স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। সভাপতির দায়িত্বপ্রাপ্তির খবরে কলেজ সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

একজন অভিভাবক বলেন, “সেলিমুজ্জামান সেলিম সাহেব দায়িত্ব নেওয়ায় আমরা আশাবাদী। তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষার মান ও পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে বিশ্বাস করি।”

নবনিযুক্ত সভাপতি জনাব সেলিমুজ্জামান সেলিম দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক প্রতিক্রিয়ায় বলেন, “বঙ্গরত্ন কলেজকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। আমি শিক্ষকদের মর্যাদা রক্ষা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অভিভাবকদের আস্থা অর্জনে অগ্রাধিকার দেব। সকলের সহযোগিতায় আমরা একটি উন্নত ও মানবিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ।”

তাঁর এ নেতৃত্বে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীন অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল নবনিযুক্ত সভাপতি জনাব সেলিমুজ্জামান সেলিমকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতের পথচলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট