1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দক্ষিণ চট্টগ্রামের আলোড়ন সৃষ্টির রেকর্ডধারী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫

মুহাম্মদ তোয়াহার উদ্দিন (স্টাফ রিপোর্টার )


স্কুলের এডহক কমিটি সাধারণত একটি অস্থায়ী কমিটি যা স্কুলের নিয়মিত পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি গঠনের আগ পর্যন্ত স্কুলের কার্যক্রম পরিচালনা করে। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী, বেসরকারি স্কুল-কলেজগুলোতে এডহক কমিটি গঠন করা হয়। এই কমিটি সাধারণত ৬ মাসের জন্য গঠিত হয় এবং এই সময়ের মধ্যে নিয়মিত পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হয়।
দক্ষিণ চট্রগ্রামের এক অনন্য অসাধারণ রেকর্ডধারী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ। কক্সবাজার জেলার এস, এস, সি ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সব সময় টপ টুয়েন্টিতে অত্র বিদ্যালয়ের সফলতার অবস্থান চলমান। গত ২৩/০৬/২৫ ইং তারিখে ‘মাধ্যমিক উচ্চ
মাধ্যমিক শিক্ষা বোর্ড ‘চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো:আবুল কাসেম স্বাক্ষরিত এবং বোর্ড কর্তৃক প্রেরিত চিঠিতে এ তথ্য জানা যায়।এডহক কমিটির সভাপতি হিসেবে (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) জনাব আতিকুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা, চকরিয়া,জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে জনাব জাইদুল হক, জেলা প্রশাসক / উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন লামা আজিজ নগর হার্টিকালচারে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মো: সালাহ উদ্দিন এবং পদাধিকারবলে সদস্য সচিব মনোনীত জনাব নুরুল আখের অত্যন্ত সফল প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়।
এডহক কমিটি গঠনের মূল উদ্দেশ্য হল, স্কুলের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং একটি উপযুক্ত পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এই কমিটি একটি স্বচ্ছ নির্ভেজাল, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত করবেন রাজনৈতিক বলয় মুক্ত একটি পূর্ণাঙ্গ কমিটি। যাতে উন্নত সফল শিক্ষায় বাধা না আসে।বর্তমান সভাপতি জনাব আতিকুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা, চকরিয়া এর হাত দিয়ে সফলতার ধারা অব্যাহত থাকবেন বলে অভিভাবক, শিক্ষক সহ সর্ব মহলের দৃঢ় বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট