1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নতুন প্রতারণার ফাঁদ: বেকার যুবকদের নিঃস্ব করছে অনলাইন চক্র

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার)


বর্তমান সময়ের সবচেয়ে ভয়ানক প্রতারণার এক নতুন রূপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বেকার যুবকদের লক্ষ্য করে ছড়ানো হচ্ছে এমন এক ফাঁদ, যা একদিকে যেমন লোভ দেখায়, অন্যদিকে শেষমেশ নিঃস্ব করে দেয় সর্বস্বান্ত মানুষটিকে।

সম্প্রতি অনেকেই হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যমে একটি মেসেজ পাচ্ছেন। মেসেজটি সালাম দিয়ে শুরু করে বলা হয়—
“আপনি কি টাইম বেসিসে অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চান?”

যদি কেউ আগ্রহ প্রকাশ করে, তখন প্রতারক চক্র জানতে চায়, তার বিকাশ নম্বর আছে কি না বা কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে কি না।

এরপর প্রথমে এক ছোট কাজ দেওয়া হয়—যেমন, একটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলা হয়। বলা হয়, এই কাজের জন্য ১৫০ টাকা দেওয়া হবে। এতে অনেকেই বিশ্বাস করে আগাতে থাকে।

পরবর্তী ধাপে, ভিকটিমকে একটি গ্রুপে অ্যাড করা হয়, যেখানে আরও অনেকে কাজ করছে বলে দেখানো হয়। সেখানে আবারও কিছু ছোটখাটো কাজ দেওয়া হয়—টিকটক ফলো, লাইক দেওয়া ইত্যাদি।

তিনটি কাজ দেওয়ার পর শুরু হয় মূল প্রতারণা। বলা হয়, যদি আপনি ৭,০০০ টাকা ইনভেস্ট করেন, তাহলে পাবেন ১০,০০০ টাকা। আবার, ১ লাখ টাকা ইনভেস্ট করলে ফেরত পাবেন দেড় লাখ টাকা।

এভাবে অনেকেই প্রলুব্ধ হয়ে বড় অংকের টাকা পাঠিয়ে দেন। কিন্তু তারপরই ঘটে সর্বনাশ—প্রতারক চক্র ভিকটিমকে ব্লক করে দেয় এবং কোনো টাকাই আর ফেরত দেয় না।

এরকম প্রতারণার শিকার হয়ে ইতোমধ্যেই অনেকেই লাখ লাখ টাকা হারিয়েছেন।

সতর্ক বার্তা:
অনলাইনে লোভনীয় অফার কিংবা সহজে টাকা ইনকামের প্রতিশ্রুতি দেখে বিশ্বাস করবেন না। কোনো কাজ করার আগে যাচাই করুন, রিভিউ দেখুন এবং বিশেষ করে টাকার লেনদেনে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।

সবার প্রতি অনুরোধ:
এই ধরনের ফাঁদে পা দেবেন না। আপনার সতর্কতা আপনার নিরাপত্তা।
নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট