1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মোল্লাহাটের সিঙ্গাতী গ্রামে শান্তি শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

রায়হান শেখ, রিপোর্টার :মোল্লাহাট, বাগেরহাট।


মোল্লাহাট উপজেলার সিঙ্গাতী গ্রামে আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুক্রবার ২৭ জুন বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ৭ জুন ঈদুল আজহার দিন সিঙ্গাতী গ্রামে দুটি পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ও এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে আজিজুল চৌধুরী (৪০) ও মুরছালিম চৌধুরী (৩০) নিহত হন। ঘটনার পর থেকে একটি সুবিধাবাদী গোষ্ঠী এলাকায় ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়, যার ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম মিয়া, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী ও শেখ শাজাহান, সদস্য মো. কাবুল চৌধুরী এবং জামায়াতের সেক্রেটারি মো. হেদায়েত উল্যাহ প্রমুখ।

বক্তারা প্রশাসনের প্রতি শান্তি বজায় রাখতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং সকল পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান।

স্থানীয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে, এ ধরনের সভার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট