1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

প্রতিবেদক: মাহফুজুর রহমান


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, অনুষ্ঠিত হয়েছে সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই কার্যক্রমে বিপুল সংখ্যক নেতাকর্মী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

প্রধান অতিথির বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন,
“বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও অস্ত্রের রাজত্ব কায়েম করেছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা সাধারণ শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়েছে, আজ তারাই পুনরায় পুনর্বাসনের নামে ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের ছত্রছায়ায় ফিরছে। ছাত্রদল এসব অপচেষ্টা রুখে দিয়ে প্রকৃত দেশপ্রেমিক ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন,
“ছাত্রদল কোনো সাধারণ সংগঠন নয়, এটি একটি আদর্শিক চেতনার নাম। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে আপসহীন এবং গঠনমূলক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। একটি নীতিনিষ্ঠ ও আদর্শিক সংগঠন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।”

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,
“আমাদের এই সদস্য সংগ্রহ কর্মসূচির লক্ষ্যই হচ্ছে নতুন প্রজন্ম থেকে ত্যাগী, আদর্শিক ও দক্ষ নেতৃত্ব বাছাই করা। ছাত্রদল সবসময় পরীক্ষিত একটি সংগঠন হিসেবে নিজেদের প্রমাণ দিয়েছে এবং এখান থেকেই উঠে এসেছে বহু দেশপ্রেমিক নেতা।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন,
“ছাত্রদল শুধু একটি নাম নয়, এটি অতীতের গৌরব আর ভবিষ্যতের প্রতিরোধের প্রতীক। যারা নতুনভাবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন, তাদের প্রতি আহ্বান—এগিয়ে আসুন, আদর্শিক সংগঠনের অংশ হোন। এই সদস্য ফরম কেবল কাগজ নয়, এটি ন্যায়ের পথে হাঁটার একটি প্রতিজ্ঞা। যারা সত্যের পক্ষে থাকবেন, তাদের জন্যই এই ফরম।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, কাজী জাফর, সুমন সরদার, মাহমুদ হাসান, সদস্য রাকিব, এম তানভীর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট