1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পানছড়িতে রথযাত্রা মহাউৎসব উদযাপিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):


খাগড়াছড়ির পানছড়িতে কেন্দ্রীয় দেবালয় মন্দির এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ- বলরাম-সুভদ্রা দেবী’র রথযাত্রা মহাউৎসব উপলক্ষে র‍্যালী ও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৭ জুন ২০২৫) বিকাল তিনটায় উপজেলা কেন্দ্রীয় দেবালয় মন্দির’র সভাপতি অর্জুন শাহা’র সভাপতিত্বে র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবালয় মন্দিরে এসে শেষ হয়।

রথযাত্রা উপলক্ষে ৯ দিন ব্যাপি পূজা, দর্শন আরতি, যজ্ঞ, কীর্তন মেলা, ভোগ আরতি, প্রসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এসময় পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় মন্দির’র সহ-সভাপতি বিমান কান্তীদে, সাধারণ সম্পাদক উত্তম বনিক, প্রধান পুরোহিত রুপম চক্রবর্তী সহ উপজেলার সকল হিন্দু সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন।

রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তদের জন্য আনন্দ ও ভক্তির এক মিলনমেলা। রথযাত্রা প্রায় হাজার বছরের পুরনো একটি উৎসব, যা গঙ্গা ও গজপতি রাজবংশের সময় থেকে পালিত হয়ে আসছে। এই উৎসবটি পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে আবর্তিত হয়। মন্দিরটি হিন্দুধর্মের চারধামের অন্যতম। ভক্তরা বিশ্বাস করেন, রথযাত্রায় রথের দড়ি ধরলে এবং জগন্নাথকে দর্শন করলে সকল পাপ মোচন হয় এবং মুক্তি লাভ করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট