1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ,‌ বিকল্প রাস্তার দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:


কচুয়া উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সীমানা দেয়াল নির্মাণ করে শতবছরের পূর্বের মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ২৯ জুন রোববার বিকেলে ৪৪ নং উত্তর উজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভুক্তভোগীরা বিকল্প রাস্তা তৈরি করে দিতে সরকারের কাছে দাবি জানিয়ে মানববন্ধন করেছেন।
মানববন্ধন অংশগ্রহণকারীগণ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের কারণে কয়েকটি বাড়ির চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি একটি গুরুতর সমস্যা। এই ক্ষেত্রে, স্থানীয় প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাথে আলোচনা করে একটি উপযুক্ত সমাধান খুঁজে বের করা উচিত। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তাই দ্রুত এই সমস্যার সমাধান করা প্রয়োজন ।

এছাড়া বিদ্যালয়ে জমি দাতা সহিদ উল্লাহ বলেন, আমরা গ্রামের অসহায় পরিবারের সন্তানদের লেখাপড়া করার জন্য ৬৩ শতাংশ জমি দান করছি। বিদ্যালয়ের ওপাশে আমাদের কয়েক বিঘা জমিতে চাষাবাদ করে ফসল এ রাস্তা দিয়েই আনতে হয়। স্কুল কর্তৃপক্ষ সেই রাস্তা বন্ধ করে দিয়েছে।

সংরক্ষিত ওই ওয়ার্ড মহিলা মেম্বার রহিমা বেগম জানায়, আমিও ভুক্তভোগীদের মধ্যে একজন দীর্ঘ দিন ধরে ওই রাস্তায় যাতায়াত করি। হঠাৎ করে স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ের সিমানা দেয়াল নির্মাণ করায় আমাদের সন্তানরা বিদ্যালয়ের যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে। এছাড়া বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন তাজুল ইসলাম, জসিম, রুহুল আমিন, সেরাজুল হক, জাকির, শহীদ উল্লাহ, রহিমা মেম্বার, খোসনেআর বেগম, জাহানারা বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট