1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নকলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মো:আশরাফুল আলম, শেরপুর প্রতিনিধি :


শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ১০ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে।

সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হযরত আলী, দৈনিক তথ্যধারা প্রতিনিধি হারুনূর রশীদ, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি শফিউজ্জামান রানা, বিজয় টিভি প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, দৈনিক ভোরের বাণী প্রতিনিধি আরিফুর রহমান, সাংবাদিক মামুন মিয়া প্রমুখ। সভায় সাংবাদিকগণ নকলার সমস্যা, সম্ভাবনার কথা নবাগত ইউএনওর কাছে তুলে ধরেন। ইউএনও খুবই আন্তরিকতার সাথে সাংবাদিকদের কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ওইসময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বদলীজনিত কারণে সাবেক ইউএনও দীপ জন মিত্রের স্থলাভিষিক্ত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম এবং তিনি গত ৭ জুলাই অপরাহ্নে নতুন কর্মস্থলে যোগদান করেন। অপরদিকে সাবেক ইউএনও দীপ জন মিত্রকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য নবাগত ইউএনও মো. জাহাঙ্গীর আলমের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। তার পিতার নাম মোসলেম উদ্দিন ঢালি। মো. জাহাঙ্গীর আলম ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে ২০১৮ সনে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২১ সনে তাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত পূর্বক নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হয়। পরবর্তীতে মো. জাহাঙ্গীর আলমকে ২০২৪ সনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত পূর্বক জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার (আরডিসি) হিসেবে পদায়ন করা হয়। এরপর তাকে ইউএনও হিসেবে পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়। সেখানে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষের (বিডা) উপপরিচালক (সিনিয়র সহকারি সচিব) হিসেবে কিছুদিন কর্মরত ছিলেন।

সর্বশেষ গত ২ জুলাই তারিখে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. জাহাঙ্গীর আলমকে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) হিসেবে পদায়ন করা হয়।

ব্যাক্তিগত জীবনে ইউএনও মো. জাহাঙ্গীর আলম বিবাহিত এবং ২ ছেলে সন্তানের জনক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট