1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বিক্রম হুসাইন কাব্য চুয়াডাঙ্গা জেলা


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা জীবননগরে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা সমাধানে দীর্ঘ মেয়াদি প্রকল্প গ্রহণের আহ্বান জানান। এছাড়া জীবননগরে মাদকদ্রব্য সহজলভ্যের বিষয়ে সবাই উদ্বেগ প্রকাশ করেন।
জলাবদ্ধতার বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, জলাবদ্ধতার মূল কারণ অপরিকল্পিত এবং যেখানে সেখানে বসতবাড়ি নির্মাণ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা। আবার অনেক ক্ষেত্রে প্রতিবেশীদের বাধা একটি সমস্যা।
তিনি আরও বলে, টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা অনেক জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সমাধান করেছি। তবে অনেক জায়গায় সমাধান করা সম্ভব হয়নি। যেসব জায়গায় সমাধান হয়নি, সেখানে জলাবদ্ধতা সমাধানে স্থায়ী সমাধানে প্রকল্প নেওয়া হবে।
মাদকের বিষয়ে ইউএনও বলেন, আমি এখানে ৮ মাস আগে যোগদান করেছি। এই ৮ মাসে মাদকের বিষয়ে কেউ কোনো তথ্য দেয়নি। আমরা চায় মাদক নিয়ন্ত্রণে থাকুক। এ বিষয়ে পুলিশসহ প্রশাসনকে সব সময় নির্দেশনা দেওয়া হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনির, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, দৈনিক জনকণ্ঠের জীবননগর প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট