1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

খাগড়াছড়িতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):


খাগড়াছড়িতে ৮শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকা সহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকাবাল বাহারের ভগ্নীপতি জাতীয় পাটির নেতা মোশাররফ হোসেন জুয়েল(৩৫)কে আটক করেছে পুলিশ।

২৮ জুলাই ২০২৫, সোমবার বিকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েল আহমেদের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। আটকের পর সে নিজেকে খাগড়াছড়ি জেলা জাতীয় পাটির সাবেক সাংগঠনিক সম্পাদক বলে পুলিশকে জানায়।

স্থানীয়রা জানায়, জেলার শান্তি নগরের বাসিন্দা ও পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর গ্রামের মোঃ মোসলেম উদ্দিন ভূঁইয়ার ছেলে মোশাররফ হোসেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকাবাল বাহারের ভগ্নীপতি । সে ভদ্রতার মুখোশ পড়ে রমরমা ইয়াবা কারবারি করতে গিয়ে ইয়াবা সহ পুলিশের হাতে আটক হয়েছে । তবে ইকবাল বাহারের ইনভেস্টম্যান্টে এই ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, মোশাররফ হোসেনকে অনুসরণ করে সরকারি স্কুল মাঠ সংলগ্ন হিল কুইন গেস্ট হাউজের সামনে থেকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা স্কুটি তল্লাশি করে ইস্কুটির সিটের নিচ থেকে ৮শ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট