1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মাভাবিপ্রবি চট্টগ্রাম কক্সবাজার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-সাখাওয়াত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নাবিল সাদিক, মাভাবিপ্রবি প্রতিনিধি


টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম-কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন “চট্টগ্রাম-কক্সবাজার জেলা ছাত্র কল্যাণ পরিষদ, মাভাবিপ্রবি ”-এর আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

২রা আগস্ট (শনিবার) ২০২৫ইং তারিখে চট্টগ্রাম কক্সবাজার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী সভাপতি সউদ বিন সরওয়ার এবং সাধারণ সম্পাদক সৌরভ চৌধুরী।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মিসবাউল হাসান শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের সাখাওয়াত চৌধুরী।

নবনির্বাচিত সভাপতি মিসবাউল হাসান শাকিল বলেন, “আমরা সবাই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকলেও আমাদের হৃদয় একত্রিত চট্টগ্রাম-কক্সবাজারের মাটি ও মানুষের টানে। আমাদের এই সংগঠন কেবল একটি ছাত্রসংগঠন নয়—এটি একে অপরের পাশে দাঁড়ানোর, সহমর্মিতার, ঐক্যের এক উজ্জ্বল প্রতীক। আমার লক্ষ্য থাকবে— সদস্যদের অধিকার, সমস্যা ও প্রয়োজনীয়তাগুলো সামনে আনা এবং সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালানো। শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, পারস্পরিক সহযোগিতা ও বন্ধনকে দৃঢ়তর করা। সংগঠনকে দলীয় নয়, যৌথ নেতৃত্ব ও সেবার জায়গা হিসেবে গড়ে তোলা।”

সাধারণ সম্পাদক সাখাওয়াত চৌধুরী বলেন, “আমাদের চট্টগ্রাম ও কক্সবাজার এসোসিয়েশন এর নতুন কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই,আমাদের মুল উদ্দেশ্য থাকবে চট্টগ্রাম এর ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরার। এই লক্ষ্যে সামনে ক্যাম্পাসে একটা মেজবান এর আয়োজন করার ইচ্ছা আছে।”

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম মাহিন (গণিত), তাফহীমুল আফিফা (আইসিটি), ইমরানুল ইসলাম (সিপিএস), আবারার সাহরিয়ার (সিএসই), যুগ্ম সাধারণ সম্পাদক আসমা আক্তার রুপা (একাউন্টটিং), নওরীন লামিয়া (ফিজিক্স) আনিকা প্রমিন প্রমি (ইএসআরএম), আহাদুজ্জামান রোহান (ইএসআরএম), মো:মাসুম আলম (সিএসই) সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব আলভি (টেক্সটাইল ইন্জিনিয়ারিং), দপ্তর সম্পাদক রুপজয় বড়ুয়া রুপ (ম্যানেজমেন্ট), কোষাধ্যক্ষ হামজা উল ইসলাম (একাউন্টটিং), প্রচার সম্পাদক সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদীন (পরিসংখ্যান), খেলাধুলা বিষয়ক সম্পাদক সাকিবুর রহমান (টেক্সটাইল ইন্জিনিয়ারিং), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো:তারেকুল ইসলাম (সিএসই), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রিদুয়ানুল হক জায়েদ (অর্থনীতি), নারী বিষয়ক সম্পাদক ওয়াযিহা শহীদ নিহা (ম্যানেজমেন্ট), সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোবাশ্বিরুল ইসলাম শাকিল (বিজিই), পরিবেশ বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম (ইএসআরএম), ফুড ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (এফটিএনএস), স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক সম্পাদক ইকরাম উল লাবলু (বিজিই), স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক সাদমান সাকিব আদিল (সিএসই), আপ্যায়ন বিষয়ক সম্পাদক তারেক ইসলাম (ম্যানেজমেন্ট), খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম সাইম (বিএমবি), যোগাযোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইফতেহার উদ্দিন জায়েদ (সিএসই) বস্ত্র ও শিল্প বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন শাওন (টেক্সটাইল ইন্জিনিয়ারিং) নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক মাইমুনা বেগম (টেক্সটাইল ইন্জিনিয়ারিং) ক্রীড়া সম্পাদক ১) মো.রিফাত (পদার্থবিজ্ঞান), ২) মোহাম্মদ আসাফ নাবিল (অর্থনীতি), ৩) সাজিদ তাসনিম (পদার্থবিজ্ঞান), ৪) মেহেরুনা হাসনাত (বিএমবি) আইন বিষয়ক সম্পাদক ১) রাফিদুল ইসলাম চৌধুরী (টেক্সটাইল ইন্জিনিয়ারিং), ২) মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোহান (অর্থনীতি), ৩) সামসিয়া হোসেন সারা (পরিসংখ্যান), ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক ১) মেজবা উদ্দিন আলফি (গণিত), ২) ফরহাদ আলী আকিব (আইসিটি), ৩) উম্মে কুলসুম সামিয়া (সিপিএস), তথ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক ১) আজরাফ হোসাইন আফসিন (আইসিটি), ২) মোহাম্মদ জাহিদুর রহমান (টেক্সটাইল ইন্জিনিয়ারিং) বনায়ন ও বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক জান্নাতুল নূর জাকিয়া (বিএমবি), বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফুয়াদ কায়সার সিয়াম (পদার্থবিজ্ঞান), ফটো ও ভিডিও গ্রাফিক্স বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন (টেক্সটাইল ইন্জিনিয়ারিং), আঞ্চলিক সংস্কৃতিক বিষয়ক সম্পাদক উম্মে হাফসা নেহা (পরিসংখ্যান) হিসাবে দায়িত্ব পালন করবেন।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক দপ্তরের অভিজ্ঞ শিক্ষক, কর্মকর্তা ও সিনিয়র শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ড. আশেকুল ইসলাম (বিএমবি), ড. আদিল ইশতিয়াক (বিজিই), ড. মো: আবদুর রহমান (রসায়ন), নোমান হাসান (ম্যানেজমেন্ট), জাহিদুর রহমান (উপ পরীক্ষা নিয়ন্ত্রক)।

বিভিন্ন বর্ষ ও বিভাগ থেকে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ কমিটি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার প্রত্যয়ে অঙ্গীকারাবদ্ধ।

পূর্ববর্তী কমিটির সভাপতি ছিলেন সউদ বিন সরওয়ার এবং সাধারণ সম্পাদক ছিলেন সৌরভ চৌধুরী। তাঁদের নেতৃত্বে সংগঠনটি যে ধারাবাহিকতা ও সাফল্য অর্জন করেছে, নতুন কমিটিও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট