1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুড়িগ্রামে সবুজ উৎসবে শতাধিক পরিবেশ প্রেমীর অংশগ্রহণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আসাদুজ্জামান,কুড়িগ্রাম প্রতিনিধি:


১০.০৮.২০২৫ঔষধি ও সুরক্ষার বৃক্ষ নিম গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই স্লোগানে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো “সবুজ উৎসব ২০২৫”।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অরণ্য’র আয়োজনে রবিবার (১০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে শতাধিক পরিবেশপ্রেমীর অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাছের চারা বিতরণ, প্লাস্টিক দূষণ বিষয়ক সচেতনতা ও গাছে পেরেক মারার বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন, শপথ বাক্য পাঠ ও আলোচনার মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল স্থানীয় প্রজাতির পাঁচশতটির বেশি নিম গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি। গ্যাটসবি ওয়ার ও রংপুর পলিটেকনিক ইন্স: পাওয়ার ১২ সালের ব্যাচের সহযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়নে অবদান রাখেন।
খাদিজাতুল কুবরা টুম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠক ও লেখক জুলকারনাইন স্বপন, মজিদা আদর্শ কলেজের সাবেক সহকারী অধ্যাপক ইয়াসমিন জাফরীএ
এছাড়া উপস্থিত ছিলেন অরণ্যের উপদেষ্টা নুর আমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মীর মশাররফ হোসেন, অরণ্যের অন্যান্য সদস্যবৃন্দসহ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও মধ্যকুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সাইদুর রহমান চেয়ারম্যান।
উৎসবে উপস্থিত অষ্টম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী কুমারী সুবর্ণ রানী বলেন, আমরা শপথ নিয়েছি গাছে পেরেক মারা বন্ধ করব এবং অন্যকেও নিষেধ করব।
অরণ্যের উপদেষ্টা নুর আমিন বলেন, অরণ্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে ২০১৬ সাল থেকে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তার ধারে এবং ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করে আসছে। অরণ্যের লক্ষ্য কুড়িগ্রাম জেলার সর্বত্র বৃক্ষময় করে গড়ে তোলা। এখন পর্যন্ত অরণ্য সংগঠন থেকে প্রায় ১৩ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে। অরণ্যের এ লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে অরণ্যের একদল তরুণ সদস্য।
কুড়িগ্রাম সদর উপজেলার ইউএনও সাঈদা পারভীন বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামষ্টিক উদ্যোগ জরুরি। অরণ্য সংগঠনটি শুধু গাছ লাগায়নি, সচেতনতার বীজও বপন করেছে।

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০১৭১৮৬৮৫৪০৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট