1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ফের গ্রেপ্তার টিকটকার প্রিন্স মামুন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

মোঃ মেহেদী হাসান রানা ঢাকা প্রতিদিন


আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ভাটারা থানায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ইনচার্জ মো. রাকিবুল হাসান। রাকিবুল হাসান জানান, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামুনকে গ্রেপ্তার করার বিষয়ে লায়লা আখতার ফারহাদ গণমাধ্যমে কথা বলেছেন। লায়লা বলেন, মামুন গ্রেপ্তার হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা আমি নিশ্চিত না। কারণ, তার বিরুদ্ধে অনেক মামলাই রয়েছে।
এর আগে গত বছর জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে দেয়। মামলার অভিযোগ ছিল সাইবার নিরাপত্তা আইনের আওতায় অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের।

গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এই আদেশ ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, সাইবার নিরাপত্তা আইন বাতিল হয়ে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। নতুন অধ্যাদেশে এই মামলার অভিযোগের ধারা নেই, তাই আদালত মামলাটি খারিজ করে দিয়েছে।
তবে ফের প্রিন্স মামুনের গ্রেপ্তার করায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট