1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মোঃ মেহেদী হাসান রানা ঢাকা প্রতিনিধি


ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল সিকদারের বিরুদ্ধে যৌতুক ও ভয়াবহ শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী নিশাত জাহান ছবি। স্বামীর হাত থেকে বাঁচতে এবং জীবনের নিরাপত্তাহীনতায় বর্তমানে তিনি ও তার সন্তান পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবি করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নিশাত জাহান জানান, ১৯৯৫ সালে ধর্ম পরিবর্তন করে এফিডেভিটের মাধ্যমে রিয়াছুল আমিন ওরফে জামাল সিকদারকে বিয়ে করেন তিনি। তাদের দীর্ঘ দাম্পত্য জীবনে ১৩ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার ওপর নিয়মিত নির্যাতন চালানো হতো বলে অভিযোগ করেন তিনি। নিশাত বলেন, “এ পর্যন্ত বাবার বাড়ি ও আত্মীয়স্বজনের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা এবং চার ভরি স্বর্ণালংকার স্বামীর হাতে তুলে দিয়েছি। তবুও তার টাকার নেশা কমেনি।”

সংবাদ সম্মেলনে নিশাত অভিযোগ করেন, তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত। এসবের প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যেত। এমনকি গত ৫ আগস্টের পর তাকে কয়েকবার হত্যার চেষ্টাও করা হয়েছে বলে তিনি দাবি করেন।

নিশাত আরও অভিযোগ করেন, নিরাপত্তাহীনতায় বর্তমানে তিনি ও তার সন্তান জীবনের ঝুঁকিতে রয়েছেন এবং পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিয়াছুল আমিন ওরফে জামাল সিকদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, “আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ব্যক্তিগত স্বার্থে আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য এসব বলা হচ্ছে। সে মূলত নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গেছে পালিয়ে নেই

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট