1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে পরপর দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সৈয়দ মুহাম্মাদ জাকারিয়া দুমকী (উপজেলা প্রতিনিধি)


  • বিজ্ঞাপন -মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুহিন হাওলাদারের (২৫) মরদেহ। এরপর বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় অটোচালক রেজাউল (২৮)’র লাশ।

নিহত তুহিন স্থানীয় কালাম হাওলাদারের ছেলে। গত সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে অভিযোগ করছেন তার পরিবার। প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে। স্ত্রী, পাঁচ বছরের কন্যা ও মাত্র দুই মাস বয়সী নবজাতক সন্তান রয়েছে।

অন্যদিকে, রেজাউল সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত সোমবার সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর আর ফেরেননি। সে দিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটো উদ্ধার করে পুলিশ। এর একদিন পর বুধবার সকালে লোহালিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ধারাবাহিক লাশ উদ্ধারের ঘটনায়। অভিযানের বিষয়ে জানতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন বলেন, সোমবার রাতে তাদের কোন অভিযান পরিচালনা করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট