1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গলাচিপায় ৫১ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

এস.এম. ইয়াছিন শামীম (জেলা প্রতিনিধি, পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ ২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রতনপুর, সাগরদি রোডের ইউনুস ফকিরের বাসার সামনে পাকা রাস্তার উপর থেকে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক (৪৩) কে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গলাচিপা পৌরসভা রতনপুর ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক মুসল্লীর ছেলে।

 

গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান জানান, গলাচিপা থানা পুলিশের সহায়তায় জেলা গোয়েন্দা (ডিবি) শাখার নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং বুধবার (৩ সেপ্টেম্বর) কোর্টে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট