1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নাচোলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আব্দুল আজিজ , নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


“পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই মূল স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিংসহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাচোল থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—
অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পুলিশের একার পক্ষে চুরি, ছিনতাই কিংবা ইভটিজিং বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে এবং কোনো অপরাধ চোখে পড়লেই তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৩ নং নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল।
তাঁরা বলেন—
চুরি, ছিনতাই ও ইভটিজিং শুধু আইন-শৃঙ্খলার সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সাধারণ জনগণও নিজেদের মতামত প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করেন, এলাকায় মাঝে মাঝে ছিনতাই ও চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও অনেকেই ভয়ে মুখ খোলেন না। জনগণের দাবি— পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং আরও জোরদার করা এবং প্রতিটি গ্রামে সচেতনতা সভা আয়োজন করা।
সভাপতির বক্তব্যে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন—
অপরাধী যতই শক্তিশালী হোক, আইন থেকে কেউ রেহাই পাবে না। নাচোলকে অপরাধমুক্ত করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সমাজকে সুরক্ষিত রাখতে পুলিশের সঙ্গে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট