1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার এর পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি)


খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার এর নেতৃত্বে ইউকে-এইড এর ০৮ জনের একটি প্রতিনিধি দল পানছড়ি উপজেলায় আসেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে ডাক্তার অনুতোষ চাকমা’র নেতৃত্বে ফুল দিয়ে বরন করে নেয়া হয় ‘Ms. Sarah Cooke’ কে।

এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার, লেবার ওয়ার্ড, অপারেশন থিয়েটার পরিদর্শন করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ইউকে-এইড এর অর্থায়নে বাস্তবায়নাধীন যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার পরিষেবার কার্যকারিতা এবং স্থায়িত্ব পর্যবেক্ষণ, প্রকল্পের সুবিধাভোগী, মিডওয়াইফ, নার্স এবং ডাক্তারদের সাথে মতবিনিময় করেন।

সভায়, জেলা সিভিল সার্জন ডাক্তার ছাবের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন, ডাক্তার রাকেশ চাকমা, উপজেলা বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন, জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, চেঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, জেলা প্রশাসনের নিযুক্ত প্রটোকল অফিসার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান সহ আগত প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান, জনবল বৃদ্ধি,পরিবহন বৃদ্ধি,প্যাথলজি সেবা বৃদ্ধি, দূর্গম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক স্বাস্থ্য সেবা চালু করা সহ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করণের দাবি জানান।

 

প্রতিনিধি দলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে পানছড়ি হতে পুলিশ প্রটোকল সহ খাগড়াছড়ির উদ্দেশ্যে গমন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট