1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দুমকি উপজেলায়, পাংগাশিয়া কচা নদী ভাঙনে সড়ক বিলীন, বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন।।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সৈয়দ মুহাম্মাদ জাকারিয়া দুমকী (উপজেলা প্রতিনিধি)


পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, ক্রমশ ভাঙছে কচাবুনিয়া নদীর বেড়িবাঁধ। এর ফলে হুমকির মুখে পড়েছে স্থানীয় সড়ক ও কৃষি জমি। টেকসই মেরামতের দাবিতে বুধবার সকালে পাঙ্গাশিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষ মানববন্ধন করেছেন।এলাকাবাসীর অভিযোগ, ২ বছর আগে নদীর ভাঙনে নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজার পর্যন্ত ৫০০ মিটার সড়কের প্রায় অর্ধেক অংশ বিলীন হয়ে যায়। বর্তমানে বাকি অংশও ফাটল ধরেছে, যা যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম বারেক জানান, মাত্র ৬ মাস আগে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন সড়কটি পাইলিং বা সাপোর্টিংয়ের অভাবে দ্রুত ভেঙে পড়েছে।স্থানীয়রা জানান, জোয়ারের তীব্র স্রোতে নদীর তীরের মাটি সরে যাওয়ায় রাস্তা ভেঙে যাচ্ছে। যদি রাস্তাটি সম্পূর্ণ ভেঙে যায়, তাহলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। পাশাপাশি, নদীর পানি লোকালয়ে ঢুকে বসতবাড়ি এবং কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে।মানববন্ধনে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার এবং স্থানীয় রাজনৈতিক নেতারাও বক্তব্য রাখেন। তারা দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানান, দ্রুততম সময়ের মধ্যে তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট