1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ইউপিডিএফ (মূল) দলের সাথে গুলিবিনিময়: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মোবারক হোসেন মহিন:(দীঘিনালা প্রতিনিধি)


খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার জগাপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনা তথ্যে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসাবে শনিবার সকালে টহল দল কর্তৃক এলাকার ইউপিডিএফ (মূল) দলের এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে পাড়াতে অবস্থানরত ১৫-২০ জনের ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র দলের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

সেনা তথ্য আরো জানা যায়, এলাকার দুর্গমতার কারণে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র দলটি পালিয়ে গেলেও তল্লাশী অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে ০৮ রাউন্ড গুলিসহ ০১টি রাশিয়ান পিস্তল, ০২ টি ম্যাগাজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি , ০১টি ওয়াকিটকি সেট ও ইউনিফর্মসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট ইউপিডিএফ (মূল) দলের সামরিক শাখার ভুবন ত্রিপুরা, সুমেন চাকমা, তীব্র চাকমা, অর্কিড চাকমা, শংকর চাকমা, অঙ্গ মারমাসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে পানছড়ি থানায মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট