1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কিশোরগঞ্জে ট্রেনের ৭০ আসনের টিকিটসহ কালোবাজারি চক্রের দুজন আটক

এম এ বাতেন (কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

এম এ বাতেন (কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি) ১৫ নভেম্বর ২০২৪ কিশোরগঞ্জে ট্রেনের ৭০টি আসনের ১৯টি টিকিটসহ কালোবাজারি চক্রের দুজনকে আটক করেছে রেলওয়ে থানা–পুলিশ। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা পরিচিতজনদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কেটে দুই থেকে তিন গুণ বেশি দামে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।

আটক দুজন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার আবদুর রাজ্জাক ওরফে শাবু মিয়া (৬০) ও তাড়াইল উপজেলার বরুহা গ্রামের তপু চন্দ্র বর্মণ (৩০)।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশের একট দল রেলওয়ে স্টেশনের বটতলা এলাকা থেকে ট্রেনের ১৫টি আসনের ৪টি টিকিটসহ প্রথমে আবদুর রাজ্জাককে আটক করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে পার্শ্ববর্তী ওয়ালী নেওয়াজ খান কলেজ রোডের পূর্ণতা ডিজিটাল স্টুডিও ও ফটোকপি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ৫৫টি আসনের ১৫টি টিকিট, একটি স্ক্যানার প্রিন্টার, একটি কম্পিউটারসহ তপু চন্দ্র বর্মণকে আটক করে।
ঢাকা জেলা রেলওয়ের পুলিশ ‍সুপার মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন, তাঁরা পরিচিতদের এনআইডি ব্যবহার করে অনলাইন থেকে একাধিক টিকিট সংগ্রহ করেন। পরে ফেসবুকের বিভিন্ন পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত ভাড়ার চেয়ে দ্বিগুণ দামে যাত্রীদের কাছে বিক্রি করেন। তাঁরা ১৬০ টাকা মূল্যের টিকিট ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন। এ ব্যাপারে শুক্রবার সকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট