1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ-নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ বেলাল হোসেন, দিনাজপুর:


রংপুরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে খবর প্রকাশের জেরে অপহরণ, মারধর ও হেনস্তার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর আয়োজনে সংগঠনের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মো. মোফাচ্ছিলুল মাজেদের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি জি. এম. মইনউদ্দীন হিরু, সহ-সভাপতি কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক আতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য ওয়াহেদুর রহমান, পিসি দাস, মোঃ সাফায়েত হোসেন সজিব, বেলাল হোসেন রাজু, আরিফুর রহমান, মিজানুর রহমান ডোফুরা, মামুনুর রশিদ, ফরিদ আলী প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, একজন সিনিয়র সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের ঘটনা সাংবাদিক সমাজকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। প্রতিবাদ সভায় দিনাজপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট