1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে” গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার, (মৌলভীবাজার)


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনব্যাপী এ কার্যক্রম চলে।

ক্যাম্পে মোট ২৫৯ জন নারী-পুরুষ রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ৪৩ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয় এবং ৬০ জন রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। বিনামূল্যে চিকিৎসা পেয়ে রোগীরা আনন্দ প্রকাশ করে বলেন, টাকার অভাবে চিকিৎসা করানো সম্ভব হতো না, এ উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের অভিজ্ঞ সার্জনদের একটি টিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা।

ক্যাম্পের সিনিয়র অর্গানাইজার মোঃ আশিক সরকার বলেন, “চোখের নানা সমস্যায় ভুগছেন এমন মানুষের জন্য আমরা নিয়মিত এ ধরনের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করি। ইস্পাহানী চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ টিম আমাদের সঙ্গে কাজ করায় আমরা কৃতজ্ঞ।”

এসময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ তারেক আহমেদ, তোফাজ্জল হোসেন রাকিব, মাসুম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা প্রমুখ।

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট