1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

অনলাইন প্রেসক্লাব মৌলভীবাজারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মোঃ আব্দুস সালাম, জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলায় ৫ মার্চ ১৫ রমজান বৃহস্পতিবার মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শহরের অভিজাত রেস্টুরেন্টে মামার বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ ইফতার মাহফিল অংশ নেন।

অনুষ্ঠানে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মইনুল ইসলাম রবিনের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম নোমানী, জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মোঃ ইয়ামির আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক ও বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, সভাপতি সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল,

এ ছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এন টিভি জেলা প্রতিনিধি এস এম উমায়েদ আলী, সাবেক সাধারণ সম্পাদক দেশ টিভির জেলা প্রতিনিধি সালে এলাহি কুটি, সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, এটিএন বাংলা জেলা প্রতিনিধি মহসিন পারবেজ, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান রুমি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, যুগান্তর পত্রিকা ও এস এ টিভির জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা স্টাপ রিপোর্টার মোঃ আব্দুস সালাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পারবেজ আহমদ, পূর্বদিক পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ, যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ প্রেসক্লাবে মৌলভীবাজার সভাপতি রুমান আহমদ, নিরাপদ সড়ক মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেহরাজ চৌধুরী,মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলার সহ-সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ইফতার আয়োজন উপ-কমিটির সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ তরফদার, অর্থ সম্পাদক জুবায়ের আহমদ, দপ্তর সম্পাদক মোঃ পায়েল আহমদ, সহ অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি মোঃ অপু আবুল হাসান, সদস্য শাহ নেওয়াজ সুমন, কাইয়ুম সুলতান ও অন্যান্য সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি সম্প্রীতি কামনা করেন, স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের মধ্যে মতভেদ ভুলে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান। তারা বলেন, গণমাধ্যম নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় সমস্যা তুলে ধরা জরুরি।

ইফতার মাহফিল শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দেওয়ানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিনের পক্ষে সানি ইমাম মওলানা আকিল উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট