1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নাচোলে ভূমি সেবা সহজীকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আব্দুল আজিজ, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুষ্ঠিত হয়েছে ভূমি সেবা সহজীকরণ বিষয়ক কর্মশালা। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন,ভূমি অফিস হলো জনগণের সবচেয়ে কাছের সেবাকেন্দ্র। একসময় সাধারণ মানুষকে নামজারি, খতিয়ান উত্তোলন বা খাজনা পরিশোধের জন্য দফায় দফায় অফিসে আসতে হতো এবং ভোগান্তি পোহাতে হতো। বর্তমান সরকার ভূমি সেবাকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের মাধ্যমে সেই হয়রানির অবসান ঘটিয়েছে। এখন ঘরে বসেই অনলাইনে জমির খাজনা পরিশোধ, নামজারি আবেদন বা খতিয়ান সংগ্রহ করা যাচ্ছে। এটি দেশের সেবাবঞ্চিত মানুষকে প্রকৃত অর্থে জনবান্ধব সেবা দেওয়ার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।তিনি আরও বলেন,
আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা যদি আন্তরিকভাবে জনগণের পাশে দাঁড়ান, তবে ভূমি সেবাকে আরও সহজ ও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। জেলা প্রশাসন এ বিষয়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
কর্মশালায় সভাপতির বক্তব্যে নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন,
“ভূমি সেবা জনগণের মৌলিক অধিকার। আগে সেবা নিতে মানুষকে অনেক সময়, অর্থ ও পরিশ্রম ব্যয় করতে হতো। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ভূমি সেবা অনলাইনে রূপান্তরের ফলে মানুষ খুব সহজেই ঘরে বসে সেবা পাচ্ছে। নাচোল উপজেলায় এ প্রক্রিয়াকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে আমরা নিরলসভাবে কাজ করছি। সকল কর্মকর্তা-কর্মচারী যদি দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেন, তবে জনগণ প্রকৃত অর্থে ভূমি সেবার সুফল ভোগ করতে পারবে।”
এছাড়াও কর্মশালায় বক্তব্য দেন—জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, বিএনপি নেতা আমিনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মশালায় উপস্থিত অতিথিরা বলেন, মাঠ পর্যায়ে ভূমি সেবা নিয়ে জনগণের যে ভোগান্তি ছিল, তা দ্রুত কমে আসছে। তবে এ সেবা আরও দ্রুত ও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি বাড়াতে হবে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কর্মশালার আলোচনায় সবার অভিন্ন মত ছিল—ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সহজ সেবা নিশ্চিত হলে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে, আর দুর্নীতি ও হয়রানি অনেকটাই হ্রাস পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট