1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁর পোরশায় ওলামা মাশায়েখ এর আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

জামায়াতে ইসলামীর উদ্যোগে নওগাঁয় পোরশা উপজেলার গাংগুরিয়া ইউনিয়ন ওলামা মাশায়েখ এর আহ্বায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে এক সভার আয়োজন করা হয়।

 

শুক্রবার(১৫নভেম্বর) সকালে সারাইগাছি জামায়াত ইসলামী বাংলাদেশ দলীয় অফিসে এ কমিটি গঠনের আলোচনা হয় এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক আহ্বায়ক কমিটি গঠিত হয়। এ কমিটি গাংগুরিয়া ইউনিয়নের একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেবেন। ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করা এবং সকল স্তরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে এ কমিটির মূল লক্ষ্য। পর্যায়ক্রমে পোরশা উপজেলার ৬ ইউনিয়নেই এ কমিটি গঠন করা হবে বলে জানা যায়।

 

উপজেলা ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা আলাউদ্দিন, পোরশা উপজেলা ওলামা সাংগঠনিক সেক্রেটারি মোঃ আবুল কালাম আজাদ, জেলা মজলিস সুরা সদস্য ও উপজেলা আমির সাগর আলী, উপজেলা সহঃসাংগঠনিক সেক্রেটারি নুরনবীর সমন্বয়ে গাংগুরিয়া ইউনিয়নের সকল সদস্যদের উপস্থিতিতে এ আহ্বায়ক কমিটি গঠিত হয়। প্রতিটি ওয়ার্ডের সদস্যদের আলোচনা সাপেক্ষে তারা একটি ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেবেন মর্মে আলোচনায় সিদ্ধান্ত হয়। এসময় গাঙ্গুরিয়া হাফেজিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা মোঃ শাহিন গাংগুরিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক মোঃ মজিবর রহমান ও মোঃ আব্দুস সালাম , মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট