1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁয় বিজিবির বাধায় সীমান্তে বেড়া দিতে এসে পিছু হটলো বিএসএস

মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর ধামইরহাটে সীমান্তে বেড়া দিতে এসে বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরে যায় বিএসএফ।

আজ(৮জানুয়ারি) সকালে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে উপজেলার বস্তাবর সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধায় পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। বর্তমানে সেখানে বেড়ার নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, উপজেলার বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। আজ সকালে হঠাৎ বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়’শ গজের মধ্যে ফসল চাষ ব্যতিত স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া কেউ দিতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা এ আইন লঙ্ঘন করে সীমান্ত পিলারের দেড়’শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া দিতে আসেন। বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ার সাথে সাথেই বিজিবি সদস্যরা তাঁদের বাধা দেন। বিজিবির বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

সীমান্তের এমন পরিস্থিতিতে ওই এলাকায় বিজিবির টহল আরো জোরদার করা হয়েছে। এছাড়াও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে এবং দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের আহ্বান করা হয়েছে। আলোচনা ফলপ্রসূ না হলে উচ্চপর্যায়ে বৈঠক করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট