1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুলাউড়াসহ জেলার ৭ উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিল

মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি): মৌলভীবাজার জেলা বিএনপির ৭ উপজেলা ও ৫ পৌরসভার কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। এসব কমিটি বিলুপ্ত করায় তৃণমূলে বিএনপির বঞ্চিত অনেক নেতা কর্মীরা আনন্দ উচ্ছাস প্রকাশ করেছেন। ১৫ নভেম্বর (শুক্রবার) বিকেলে মৌলভীবাজারের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিন্ধান্ত নেওয়া হয় জেলার ৭ উপজেলা ও ৫ পৌর কমিটি বিলুপ্ত ঘোষণার। এসব কমিটি বিলুপ্তের মাধ্যমে জেলা জুড়ে বিএনপির দীর্ঘদিনের দলীয় কোন্দল ও গ্রুপিং অনেকটা শেষ হলো বলে ধারনা করেছন তৃণমূল বিএনপির নেতা কর্মীরা। নব-গঠিত জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জিকে গউছ।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন বিলুপ্ত উপজেলা ও পৌর কমিটির নতুন আহবায়ক কমিটিতে দায়িত্ব তাদেরকেই দেওয়া হবে যারা বিগত স্বৈরাচার সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও সাংগঠনিক দক্ষতা ও দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এমন কাউকে বাদ দেওয়া হবে না দল ও তৃণমূল নেতৃত্বকে সুসংগঠিত করার লক্ষ্যে অবশ্যই জেলা বিএনপিকেও ঢেলে সাজানো হবে

 

তিনি আরও বলেন জেলার ৭ উপজেলা ও ৫ পৌর কমিটি নতুন আহবায়ক কমিটির মাধ্যমে সকল উপজেলা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি সম্মেলন এবং কাউন্সিলের মাধ্যমে পূর্ণগঠন করা হবে

 

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী নির্বাহী সদস্য এম নাসের রহমান মুজিবুর রহমান ও জেলা বিএনপির সদস্য এড. আবেদ রাজা। প্রথম সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট