1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

উলিপুরে সেতু দেবে দুর্ভোগে হাজারো এলাকাবাসী 

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মোঃ সোলায়মান গনি, উলিপুর উপজেলা প্রতিনিধিঃ


কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনিবাড়ি ইউনিয়নের রুপার খামার এলাকায় গাঙ্গারাম নদীতে নির্মাণ সেতু দেবে গেছে। এই সেতু দিয়ে ধরনিবাড়ি ও পার্শ্ববর্তী ইউনিয়ন দুর্গাপুর এলাকার মানুষ যাতায়াতে বিপাকে পড়েছেন। সম্প্রতি গাঙ্গারাম নদী খনন করলে ওই সেতুটির সংযোগ সড়কের মাথায় উইংওয়ালের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। ফলে সেতুর তলেদেশ দিয়ে পানি প্রবাহ শুরু হলে সেতুটি দেবে যায়।

জানা যায়, ধরনিবাড়ি ইউনিয়নের রুপার খামার এলাকায় মিনাবাজার হইতে মাঝবিল রাস্তায় মোহাম্মদ আলী মাষ্টারের বাড়ির পূর্বে গাঙ্গারাম নদীর ওপর ১৯ লাখ ৯৬ হাজার ৯২০ টাকা ব্যয়ে ৩৪ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হয়।

দেবে যাওয়া সেতু এলাকায় গিয়ে জানা গেছে, সম্প্রতি গাঙ্গারাম নদী খনন করলে ওই সেতুটির সংযোগ সড়কের মাথায় উইংওয়ালের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। ফলে সেতুর তলেদেশ দিয়ে পানি প্রবাহ শুরু হলে সেতুর দুই পাশের সংযোগ সড়কের মাটি নদীতে ধসে পড়ে। এরপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকাকালে হঠাৎ করে সেতুটির সম্পূর্ণ অংশ দেবে যায়। এতে দুই ইউনিয়নের যানবাহনসহ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েছেন ওই এলাকার বিভিন্ন পেশার মানুষ ও শিক্ষার্থীরা।

রুপার খামার জামে মসজিদের ইমাম আব্দুদ দাইয়ান (৩৮) বলেন, আমি প্রতি সপ্তাহে এই সেতুর উপর দিয়ে বাইক চালিয়ে মসজিদে নামাজ পড়াতে যাই। গত সপ্তাহেও এ সেতুর উপর দিয়ে চলাচল করেছি। আজ এসে দেখি সেতুটি দেবে গেছে। সেতুর কাছে এলাকাবাসী না থাকলে বাইক পারাপার করতে পারতাম না। নামাজের সময় শেষ হয়ে যেতো। আমার মত অনেক পথচারী এসে আবার ফিরে চলে যান। ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। কর্তৃপক্ষের কাছে নতুন করে দ্রুতই সেতু তৈরির দাবি জানাই।

রুপার খামার এলাকার বাসিন্দা সালমান ফারাসি, রফিকুল ইসলাম, আলম মিয়া ও আলম মিয়া সহ আরও অনেকে বলেন, কর্তৃপক্ষ অপরিকল্পিত ভাবে গঙ্গারাম নদীর সংস্কার করায় সেতুটির দুই পাশে ও মাঝখানের মাটি সরে গিয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সাহান আলী, আইনুল ইসলাম ও রহিমা বেগম বলেন, সেতুর পূর্ব ও পশ্চিম পাশে রুপারখামার, বাড়াইপাড়া, হাজী পাড়া, জানজায়গীর, মধুপুর দালালীপাড়া, নেললিপাড়া, কামালখামার ও কেততির পাড় সহ প্রায় ৩০টি গ্রামের ৪০ হাজার লোক এই সেতুর ওপর দিয়ে চলাচল করেন। এ ছাড়া সেতুর দুই পাশে থাকা জানজায়গীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুংডুংগি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেডিএবি উচ্চ বিদ্যালয়, লতিফ রাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, পানাউল্লাহ আলিয়া মাদ্রাসা, কামাল খামার আলিম মাদ্রাসা সহ ৪টি হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীরাও ওই সেতুর ওপর দিয়ে চলাচল করে।

লতিফ রাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আকসানুল ইসলাম (৯ম শ্রেণী), রাকিবুল ইসলাম (৭ম শ্রেণী) ও রুপারখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রহিমা খাতুন (৫ম শ্রেণী), সামিউল ইসলাম (৪র্থ শ্রেণী) শিক্ষার্থী সহ আরও অনেক শিক্ষার্থী বলেন, সেতুটি দেবে যাওয়ায় আমরা স্কুলে যেতে পারছি না। আমাদের বাড়ি থেকে বিদ্যালয়ের দুরুত্ব অনেক বেশি হওয়ায় অটোরিকশা ও সাইকেলে করে যেতাম। এখন ওই সেতুর উপর দিয়ে যান চলাচল একদম বন্ধ হয়ে গেছে। বিধায় সেতুর উপর দিয়ে বিদ্যালয় যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষের কাছে নতুন করে দ্রুতই সেতু তৈরির দাবি জানাই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন ককর্মকর্তা  খন্দকার মো. ফিজানুর রহমান বলেন, বিষয়টি শোনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিদর্শন করে দ্রুতই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট