1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সেন্ট মার্টিনে পশু পাখিরা অভুক্ত থাকায় খাদ্য সহায়তায় বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন   ২৩ অক্টোবর ২০২৫

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার মোঃ কাওসার উদ্দিন


গত বুধবার ২২ অক্টোবর ২০২৫ বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষ টিম সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে পশু পাখি ও অন্যান্য প্রাণীদের জন্য উপযোগী খাদ্য বিতরণ করেছে। কর্তৃপক্ষের বিশেষ অনুমতি সাপেক্ষে পশুপাখি ও অন্যান্য প্রাণীদের খাদ্য সহায়তা দিয়ে সংগঠনটি দৃষ্টান্ত স্থাপন করেছে।সংগঠনটি দীর্ঘদিন ধরে পশু পাখি ও অন্যান্য প্রাণী কুলের জন্য ধারাবাহিক ভাবে কাজ করে আসছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দেশের প্রাণিকুল নিয়ে কাজ করা এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তিনি।
প্রাণিকুলের জন্য এমন সেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাণীর কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি কার্যক্রমের ধারাবাহিকতায় সংস্থাটি এবার সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারে বিশেষ উদ্যোগ নিয়েছে।
এছাড়া আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত (২৩, ২৪ ও ২৫ অক্টোবর) কক্সবাজারে পরিত্যক্ত ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা ও খাদ্য প্রদান করবে সংগঠনটি।
এই কার্যক্রমে একটি বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসক দলও অংশ নেবেন। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ জানান, প্রথম ধাপ এক সপ্তাহ চললেও সরকারি অনুমতি পেলে কার্যক্রমটি আরও বিস্তৃত করা হবে।

সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে অভুক্ত কুকুরদের জন্য সুষম খাদ্য বিতরণকালে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ, সংগঠনটির সদস্য ইমরান রাশেদ সিমান্ত সরকার, তৌফিক সিতু, শুভব্রত সরকার, মিজানুর রহমান তাসিব, ফয়সাল বিন আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, মহিউদ্দিন মাহিন, শামীম মিয়া, মোহাম্মদ ফরিদ ও মশিউর রহমান মহান প্রমুখ।

প্রসঙ্গত, পরিবেশ সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সংগঠনের সদস্যরা আশাবাদী, এই উদ্যোগ দেশের মানুষকে প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে।এই কার্যক্রম সমগ্র বাংলাদেশে বিস্তৃত করার সুদীর্ঘ পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট