1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের দাবিতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মোঃ সারোয়ার হোসেন (জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া)


অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ। কলেজের মূল ফটকের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট সরানোর দাবিতে রবিবার (২৬ অক্টোবর সকাল ১১ টা) রাস্তায় নেমে আসে ছাত্রীরা। বিক্ষোভ, সড়ক অবরোধ আর আগুন জ্বালিয়ে তারা ঘণ্টার পর ঘণ্টা আন্দোলন চালায়, ফলে শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট ও জনভোগান্তি।আজ বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত চলা এই আন্দোলন চলে।

ছাত্রীদের অভিযোগ, কলেজের মূল ফটকের জায়গা দখল করে দোকানপাট গড়ে ওঠায় তাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং অপ্রত্যাশিত মানুষের আনাগোনায় নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। তারা দ্রুত এসব স্থাপনা উচ্ছেদের দাবি জানায়। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে।পরে ঘটনাস্থলে উপস্থিত হন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ‘দাবি যৌক্তিক’ বলে আশ্বস্ত করে বলেন, প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে আগামীকাল দুপুরের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনওর এই আশ্বাসে অবশেষে আন্দোলন স্থগিত করা হলেও ছাত্রীরা হুঁশিয়ারি দিয়েছে যে প্রতিশ্রুতি রক্ষা না হলে তারা আবারও কঠোর কর্মসূচিতে নামতে বাধ্য হবে। পরিস্থিতি এখন শান্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট