
মোঃ মোবারক হোসেন:দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা’র দীঘিনালা উপজেলা হাচিনসনপুরস্থ সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হেরা ইসলামিক একাডেমি–তে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় একাডেমি সংলগ্ন আল-হেরা মসজিদে এ অনুষ্ঠান শুরু হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এবং সহকারী শিক্ষক মুহাম্মদ মতিউর রহমান, সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন— মাওলানা মুহাম্মদ শাহজালাল, প্রধান শিক্ষক, আল-হেরা ইসলামিক একাডেমি৷
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা রুহুল আমিন (সাধারণ সম্পাদক) দীঘিনালা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ,
মাওলানা ক্বারী মাহবুবুর রহমান(খতীব) বোয়ালখালী বাজার জামে মসজিদ,
সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল আফসার মুনাফ ও
সাবেক ইউপি সদস্য মোঃ শামসু রানা, সম্মানিত আলেম মাওলানা হেলাল উদ্দিন ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মুন্না আজিজ, মোঃ মনির উদ্দিন হেলাল, মোঃ কুরবান আলী, মোঃ মুন্না শরীফ, মোঃ মোস্তফা কামাল প্রমুখ ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন:
দ্বীনি শিক্ষা সন্তানদের সঠিক পথে পরিচালনা করে এবং কুরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী প্রজন্ম দেশ ও জাতি কে আলোর পথ দেখাবে ।তারা আরও বলেন কুরআনের শিক্ষা প্রজন্মকে অন্যায় অবিচার থেকে দূরে রাখবে, সৎ পথে চলতে সাহায্য করবে ।
মাওলানা ক্বারী মাহবুবুর রহমান ২য় শ্রেণির ২৫ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান করেন, সবক শেষে দোয়া ও মোনাজাতে শিক্ষার্থীদের নেক হায়াত, সুশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় ।