1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: বিজয়ী নাসের রহমান মিষ্টি নিয়ে গেলেন প্রতিদ্বন্দ্বীর বাড়িতে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের নির্বাচনে জয়লাভের পর এক অনন্য রাজনৈতিক সৌজন্য প্রদর্শন করলেন বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান। নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আজ তিনি সরাসরি হাজির হন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আব্দুল মান্নানের বাসভবনে।

ফুল ও মিষ্টি হাতে নিয়ে নাসের রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে দেখা করেন এবং তাঁকে নিজ হাতে মিষ্টি মুখ করান। এ সময় দুই নেতা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও সমাজ কল্যাণে একে অপরের সহযোগিতা কামনা করেন।

দুই নেতার এই আন্তরিক পরিবেশে উপস্থিত উভয় দলের নেতাকর্মীরা মুগ্ধ হন। স্থানীয় ভোটাররা এই ঘটনাকে ‘রাজনীতিতে সুস্থ ধারা’র প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, এমন উদ্যোগ রাজনৈতিক প্রতিহিংসা কমিয়ে দেশে শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট