1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

১০ দিনের শিশুকে ফেলে উধাও বাবা চার দিন পর নদীতে ভেসে উঠল মরদেহ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সৌরভ হোসেন (কাজিরহাট প্রতিনিধি)


বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাতে তেতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের চার দিন পর এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মাত্র ১০ দিনের শিশুকে রেখে না ফেরার দেশে চলে যাওয়া এই তরুণ জেলের মৃত্যু ঘিরে এলাকায় গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
নিহত জেলের নাম জাফর (২৫)। তিনি উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের ৩নং চরডাইয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বাবুল বেপারী।
পারিবারিক সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাফর তেতুলিয়া নদীতে মাছ ধরতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান মেলেনি।চার দিন পর ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নে নদীর তীরে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় চৌকিদার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে বরিশাল নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।মরদেহটি ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখানে স্বজন না থাকায় অজ্ঞাত পরিচয়ে ময়নাতদন্ত সম্পন্ন করতে চেয়েছিলেন। পরবর্তীতে খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতাল থেকে মরদেহটি শনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন।
নিহত জাফরের সংসারে রয়েছে দুই বছরের এক সন্তান এবং মাত্র ১০ দিনের একটি নবজাতক। বাবাকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা স্ত্রী ও পরিবারের সদস্যরা। নিহতের স্বজনদের দাবি, জাফরের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট