1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মুকুলে ভরে উঠেছে চুয়াডাঙ্গার আমবাগান: ভালো ফলনের আশায় উচ্ছ্বসিত চাষি, ভাঙার শঙ্কায় ডালপালা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ নাজমুল হক চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :


চুয়াডাঙ্গা জেলা জুড়ে এবার আমগাছে ব্যাপক পরিমাণে মুকুল ধরেছে। শহর থেকে গ্রাম, বাড়ির আঙিনা থেকে বড় আমবাগান—চোখে পড়ছে সোনালি রঙের ঘন মুকুল। অনেকেই বলছেন, গত কয়েক বছরের মধ্যে এমন মুকুল খুব কমই দেখা গেছে।
কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবং শীত মৌসুমের শেষে হালকা কুয়াশা ও রোদেলার সমন্বয়ে গাছে গাছে মুকুল এসেছে প্রচুর। প্রতিটি গাছেই ডালভর্তি মুকুল দেখা যাচ্ছে। এতে ভালো ফলনের আশা করছেন চাষিরা। তবে মানুষের মুখে একটাই আলোচনা, এত মুকুল যদি ঠিকমতো আমে পরিণত হয়, তাহলে গাছের ডাল ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
আমচাষি একাধিক ব্যক্তি বলেন, মুকুল যত বেশি, পরিচর্যার প্রয়োজন তত বেশি। সময়মতো ছত্রাকনাশক স্প্রে, সেচ এবং পোকামাকড় দমন করা না হলে মুকুল ঝরে যেতে পারে। আবার ফল বেশি হলে ডালপালায় অতিরিক্ত চাপ পড়ে। তাই আগেভাগে গাছের ডাল বাঁধাই বা খুঁটি দিয়ে সমর্থন দেওয়ার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞরা।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, এখনই সঠিক ব্যবস্থাপনা নিলে ভালো ফলন নিশ্চিত করা সম্ভব। ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। পাশাপাশি বাজার ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ, যাতে ফলন বেশি হলে কৃষক ন্যায্য দাম পান।
এবারের মুকুল দেখে অনেকেই আশা করছেন, মৌসুম শেষে আমের প্রাচুর্যে ভরে উঠবে বাজার। যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে এবং রোগবালাই নিয়ন্ত্রণে থাকে, তাহলে চুয়াডাঙ্গার আমচাষিদের মুখে ফিরতে পারে স্বস্তির হাসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট