1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুমারখালীতে আগুনে ফার্নিচারসহ তিন দোকান ছাই, ক্ষতি লাখ টাকা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

শেখ মাহফুজুল হক সানি, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :


কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো—একটি ফার্নিচার ও কাঠের ব্যবসাপ্রতিষ্ঠান, একটি কম্পিউটার ও ফটোকপি সেন্টার এবং একটি পল্লি চিকিৎসকের দোকান। এতে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

স্থানীয়দের ধারণা, ফার্নিচারের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে এলাকাবাসী তা নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন—জাকির হোসেন (ফার্নিচার ব্যবসায়ী), ফয়সাল শেখ (কম্পিউটার ও ফটোকপি ব্যবসায়ী) ও শরিফ উদ্দিন (পল্লি চিকিৎসক)। তাঁদের দাবি, আগুনে সব মিলিয়ে প্রায় ২৫–৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা বাপ্পী হোসেন বলেন, গভীর রাতে আগুন দেখে সবাই ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানগুলো রক্ষা করা যায়নি।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আলী হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট