1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শিয়ালের কামড়ে আহত ৩ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিরাপত্তা প্রহরী। 

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি )
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে ক্যাম্পাসের পৃথক এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 

গুরুতর আহত ওই ব্যক্তির নাম জব্বার। তিনি পেশায় একজন দোকানদার। এ ছাড়া আহত অন্য দুজন হলেন, বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী মোঃ শাহারিয়ার ও নিরাপত্তা প্রহরী অজয় হালদার।

 

 

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা আনিসুর রহমান জানান, সোমবার রাত ১০টার পর তিন ব্যক্তি শিয়ালের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে জব্বারকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকায় একটি শিয়াল আক্রমণ করে। এ সময় তার মুখ, হাত, পা’সহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় বন্য প্রাণীটি। বাকি দুজনের মধ্যে শাহারিয়ার প্রীতিলতা হল এলাকা এবং অজয় হালদার জয় বাংলা ফটকের মসজিদ সংলগ্ন এলাকায় শিয়ালের আক্রমণের মুখে পড়েন।

 

ধারণা করা হচ্ছে, র‌্যাবিসে আক্রান্ত একটি শিয়াল ওই তিন ব্যক্তিকে কামড় দিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, শিয়ালটি সম্ভবত র‌্যাবিসে আক্রান্ত। এ কারণে পাগলাটে আচরণ করছে। এখন সামনে যাকে পাবে, তাকেই কামড়াবে। অতি দ্রুত প্রাণীটিকে হত্যা করে মাটিচাপা দিতে হবে। আর যারা আহত হয়েছেন, তাদের সবাইকে টিকা নিতে হবে।

 

 

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শিয়াল নিয়ে আতঙ্কের খবর পেয়েছি। আগামী দিন গুলোতে কেউ শিয়ালটি দেখলে আমাদের ফাউন্ডেশনের জাবি শাখার হটলাইনে (01984321181 নম্বরে) কল দিয়ে জানানোর অনুরোধ করছি। শেয়ালটির র‍্যাবিস টেস্টের ব্যবস্থা করে প্রয়োজনে ইউথানিশিয়া (ঘুম পাড়ানো) ও উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট