1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মিসাইল হামলায় নিহত সৌদি প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারকে কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহায়তা।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬

মোঃ ইয়াছিন শেখ [কিশোরগঞ্জ প্রতিনিধি]


সৌদি আরবে কর্মরত অবস্থায় ইরানের মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পশ্চিম ফেকামারা গ্রামের বাসিন্দা ও জামায়াতে ইসলামীর কর্মী মো. বাচ্চু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৯ মার্চ) বিকালে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী বাচ্চু মিয়ার স্ত্রী ও সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের খোঁজখবর নেন এবং পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

জেলা জামায়াতের আমির বলেন, ‘প্রবাসী বাচ্চু মিয়ার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে প্রবাসে শ্রম দিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করছিলেন। হঠাৎ মিসাইল হামলায় তার এভাবে প্রাণ হারানো আমাদের জন্য গভীর বেদনার বিষয়। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি তাকে শহীদের মর্যাদা দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন। জামায়াতে ইসলামী সবসময় মরহুমের পরিবারের পাশে থাকবে।’

উল্লেখ্য, রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে প্রবাসী বাচ্চু মিয়া (৩৭) নিহত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া দীর্ঘ ৭ বছর ধরে সৌদি আরব পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন। ২ বছর আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে ছোট কন্যা সন্তান শারীরিক প্রতিবন্ধী। বাচ্চু মিয়ার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট