
মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
শ্রীমঙ্গল উপজেলার হোসনাবাদ চা বাগানে ১৪ই মার্চ রোজ শনিবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত।
হোসনাবা চা বাগান হাসপাতালে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পরিচালনা করেন: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া
সার্বিক সহয়োগিতায় সততা সমাজকল্যাণ সংস্থা, আলোর প্রতিক সংগঠন ও চা শ্রমিকদের সেবক সংগঠন,
কর্মসূচি বাস্তবায়ন করে গ্রাম সততা সমাজকল্যাণ সংস্থা।
সর্বমোট ২১৬ জন রোগীকে সেবা প্রদান করেন, ,ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয় ২০ জন অপারেশন রোগী ।
চশমা বিতরণ করা হয়, ঔষধ বিতরণ করা হয় বিনামূল্যে।
প্রথম ধাপে ২০ জনকে অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল
কুলাউড়ায় নেওয়া হয়,তাদের থাকা খাওয়া যাতায়াত অপারেশন ঔষধ সম্পুন্ন বিনামুল্যে প্রদান করা হইবে,
বাকি ২০ জনের বিপি ও ডায়বেটিস বাড়তি তাই তাদেরকে পরবর্তী সময়ে নেওয়া হবে, উক্ত চা বাগানের মানুষকে নিজ উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসা সুযোগ করে দিয়েছেন সততা সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠাতা- আহাজারুল ইসলাম অনিক এর মহতি উদ্বেগ স্বাগত জানাতে চা বাগানের সচেতন যুবক,ছাত্র ছাত্রী মুরব্বি সহ বিভিন্ন পেশার মানুষ এগিয়ে আসেন, হোসেনাবাদ বাগানের চা শ্রমিকরা জানান
আমরা চা শ্রমিকরা বিনামূল্যে চিকিৎসা পেয়েছি বিভিন্ন এলাকা থেকে আসা রোগী জানান শেষ বয়সে এসে কিছুই না দেখার আক্ষেপ, টাকার জন্য ছানি অপারেশন করতে না পেরে এখন পুরো পৃথিবী অন্ধকার।
আজকের কাম্পের মাধ্যমে বিনামূল্যে অপারেশন করে আলো দেখার আশায় আমরা চিকিৎসা নিয়েছি, এরকম আরো ২১৬ জন হতদরিদ্র চা শ্রমিকদের বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে, হোসেনাবাদ চা বাগান হাসপাতালে, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সততা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এবং পৃষ্ঠপোষকতায় এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে বিভিন্ন চা বাগান থেকে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ঔষধ, চশমা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়, এছাড়া ক্যাম্প থেকে ২০ জন রোগী বাছাই করে বিনা খরচে ছানি অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল,কুলাউড়া শাখায় করা হবে।
সততা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা উদ্যোগ প্রশংসা করেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা আবার ঔষধ ও চশমা ৪৫ জনকে চশমা বিনামূল্যে বিতরণ করা হয়।
সততা সমাজকল্যাণ সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন।
এডমিন মোঃ ছায়েদ আলী,শান্ত মৃধা, কার্যকরি সদস্য মাহিয়া মাহি,আব্দুল, করিম আহমেদ।
আরও উপস্থিত ছিলেন চা শ্রমিকের সেবক সংগঠন এর উপদেষ্টা সন্তোষ লোহার, সাধারণ সম্পাদক শান্ত মৃধা, আলোর প্রতীক সংগঠনের সেচ্ছাসেবীরা।
এ সামাজিক কাজকে সফল করতে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করেন, সততা সমাজকল্যাণ সংস্থা আরো বিশেষ ধন্যবাদ জানান ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনষ্টিউড ও হাসপাতাল কুলাউড়ার এই প্রতিষ্টানকে।