1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

করোতোয়া নদীর তীরে ডাব্বুর আসরে অভিযানে, ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার ।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

করোতোয়া নদীর তীরে ডাব্বুর আসরে অভিযানে, ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার ।

 

মোঃ কায়সার হাবীব পাপ্পু । ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।

 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদীর তীরে ডাব্বুর (পাশা) আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বুলাকিপুর ইউনিয়নের সালিকাদহ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শালিকাদহের রবিউল ইসলাম (৩৩) ও চন্ডিদাসপুরের রেজাউল করিম (৩৫), দুজনই ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা। অন্যদিকে গ্রেপ্তার বাকি দুজন হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার জুনুদেপাড়ার আবেদ আলী (৬০) এবং ঠাকুরদাস লক্ষীপুরের সাদিকুল ইসলাম (৩৫)।

পুলিশ জানান, নদীর নিরিবিলি ওই এলাকায় গোপনে ডাব্বুর আসর বসে আসছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে জড়ো হতেন এবং পাশা খেলে টাকা-পয়সা লেনদেন চলত। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাতেও একইভাবে আসর চলছিল। গোল হয়ে বসে খেলায় মগ্ন ছিলেন অংশগ্রহণকারীরা। হঠাৎ করেই পুলিশ অভিযান চালালে সেখানে হুড়োহুড়ি শুরু হয়। অনেকে পাশা ও নগদ টাকা ফেলে পালানোর চেষ্টা করেন। তবে চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে তিনটি ডাব্বু, ১৮টি ফরগুটি এবং একটি ফরদি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ওসি শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে কয়েকজন পালিয়ে গেছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট