1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  3. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  4. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  5. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  6. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  7. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  8. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  9. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  10. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  11. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  12. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রাজধানীতে জেএ টিভি’র প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

্

 

মোঃ সৌরভ হোসেন মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি,

 

রাজধানী ঢাকার কচি-কাঁচা মিলনায়তনে জেএ টিভি’র উদ্যোগে দিনব্যাপী প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জেএ টিভি’র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট), জনস্বার্থে সাংবাদিকতা এবং মাল্টিমিডিয়া অনলাইন সাংবাদিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।কর্মশালার ওসিন্ট সেশনে প্রতিনিধিদের শেখানো হয় কীভাবে ইন্টারনেটে উন্মুক্তভাবে পাওয়া তথ্য, ছবি ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে সংবাদের সত্যতা যাচাই করতে হয়। এ সময় গুগল রিভার্স ইমেজ সার্চ, জিওলোকেশন যাচাই, সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন এবং বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।জনস্বার্থে সাংবাদিকতা বিষয়ক সেশনে দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, সাংবাদিকদের আইনি সুরক্ষা, তথ্য সংগ্রহের নৈতিকতা এবং তথ্যসূত্রের গোপনীয়তা রক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাল্টিমিডিয়া অনলাইন সাংবাদিকতা সেশনে টেক্সট, ছবি, ভিডিও ও ইনফোগ্রাফিক সমন্বয়ে আকর্ষণীয় সংবাদ উপস্থাপন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় কার্যকর সংবাদ পরিবেশনের আধুনিক কৌশল শেখানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, “ডিজিটাল যুগে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাংবাদিকতা করাই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবী উল্লাহজেএ টিভি’র চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বদরুল আলম নাবিল, অমৃত মলঙ্গী এবং জয় কর্মকার।এছাড়াও আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন জাকির, মোঃ ফারুক হোসেন, মোঃ রফিকুল ইসলাম মানিক এবং আল মামুন এলিট সাগর। কর্মশালাজুড়ে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অংশগ্রহণকারীরা জানান, কর্মশালাটি তাদের পেশাগত দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন মোঃ হাসান আলী। তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ওমর ফারুক রবিন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিহাব শেখ ও সবুজ বাঙালি।কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন জেএ টিভি’র চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট