1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

 

 

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ 

 

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ী গ্রামের মজুমদার বাড়ির শাহাদাত হোসেন মজুমদারের মাছের প্রজেক্টে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।

 

ভুক্তভোগী উদ্যোক্তা শাহাদাত হোসেন মজুমদার জানান, বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে প্রায় এক কোটি টাকা ঋণ নিয়ে তিনি প্রায় দুই একর জমির ওপর মাছের প্রজেক্ট গড়ে তোলেন এবং দীর্ঘদিন ধরে তিনি সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।

 

অভিযোগ রয়েছে, গভীর রাতে দুর্বৃত্তরা প্রজেক্টে বিষ প্রয়োগ করলে পুকুরের মাছগুলো মারা যেতে শুরু করে। সকালে প্রজেক্টে গিয়ে ভেসে ওঠা মৃত মাছ দেখতে পান তিনি। এতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত শাহাদাত হোসেন মজুমদার দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট