1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপির জন্মবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

কাউছার উদ্দিন হৃদয় (বিশেষ প্রতিনিধি)

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়, শহীদ মিনার প্রাঙ্গণসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মাদু, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ নুর জিতু এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো. সালমান বাপ্পিসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপির জন্মবার্ষিকী উপলক্ষে আমরা একটি জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছি। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের পরিচর্যার দায়িত্বও আমাদের নিতে হবে। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানাই।”

বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট