1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঠাকুরগাঁও বালিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃ ইসরাফিল আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার বালিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার (৩০ জুন) অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা, ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয় মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) আনোয়ারুল ইসলাম এবং সহকারী শিক্ষক (শরীরচর্চা) আবুল কালাম আজাদকে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তাঁদের নিষ্ঠা, সততা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অতিথিরা তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান। বক্তব্য রাখেন বালিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব এনামুল হক সরকার, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, সালান্দর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, সোল্টহরি আলিম মাদ্রাসার অধ্যক্ষ তোফাজ্জল হক এবং সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন।

বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু জ্ঞানদানই করেন না, তিনি একজন শিক্ষার্থীর নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম কারিগর। অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের অবদান মাদ্রাসা পরিবার আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে বিদায়ী আলিম পরীক্ষার্থীদের উদ্দেশে তারা মনোযোগসহকারে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মো. আনু তাহের। পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রাণবন্ত ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট