1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রায়পুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে আহত টাইলস মিস্ত্রি সাগরের মৃত্যু

তাহামিনা আক্তার| কেরানীগঞ্জ ঢাকা
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

তাহামিনা আক্তার| কেরানীগঞ্জ ঢাকা |

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া টাইলস মিস্ত্রি মো. সাগর (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​নিহত সাগর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মমিনপুর গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘ ২০ বছর ধরে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হালিমা মাদ্রাসা মসজিদের পাশে মঞ্জু ভিলার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। পেশায় তিনি একজন টাইলস মিস্ত্রি ছিলেন। তার পরিবারে স্ত্রী জান্নাত আক্তার, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলে রাছেল এবং প্লে-শ্রেণির শিক্ষার্থী মেয়ে ইকরা রয়েছে। সাগরের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৩ জুন (শুক্রবার) বিকেলে রায়পুরের সাবেক ফরিদ এক্স-রে ক্লিনিকের পেছনে কাজ শেষ করে একটি দোকানে বিশ্রাম নিচ্ছিলেন সাগর। এ সময় সেখানে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখে তিনি এর তীব্র প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারি ও দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয় এবং একপর্যায়ে তাকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

​রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সাগরকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢামেক হাসপাতালের আইসিইউতে গত ১৮ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মঙ্গলবার রাতে তিনি মারা যান।

সাগরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা অবিলম্বে এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মাদক কারবারিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট