1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জয়পুরহাটে চোরাই মোটরসাইকেল চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ২টি মোটরসাইকেল উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

পুলক কুমার সরকার,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া ২টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন, মোটরসাইকেলের লক ভাঙার কাজে ব্যবহৃত ৪টি টি-আকৃতির মাস্টার চাবি এবং ১টি কাঁধে ঝোলানো ব্যাগ উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার শাহনাজ বেগমের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা (ডিবি) শাখার তত্ত্বাবধানে সোমবার (২৯ জুন) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার লতীরহাট বাজারের দক্ষিণ পাশের পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সেখানে সংঘবদ্ধ একটি চক্র চোরাই মোটরসাইকেল কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনটি মোটরসাইকেলে থাকা ছয় ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন বগুড়ার আদমদীঘী উপজেলার উথাইল গ্রামের মো. রবিউল ইসলাম (২৪) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালধ্যা ফকিরপাড়া এলাকার মো. নাদিম (২৫)। এ সময় তাদের কাছ থেকে একটি কালো রঙের ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে পাঁচবিবি উপজেলার নাকুরগাছী এলাকায় অভিযান চালিয়ে সোহেল নামে আরও এক সদস্যকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে একটি লাল রঙের টিভিএস অ্যাপাচি ১৫০ সিসি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন, একটি কাঁধে ঝোলানো ব্যাগ এবং মোটরসাইকেলের লক ভাঙার কাজে ব্যবহৃত চারটি টি-আকৃতির মাস্টার চাবি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চোরাই মোটরসাইকেল সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পাঁচবিবি থানায় চুরি ও চোরাই মালামাল সংরক্ষণ-সংক্রান্ত ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, জয়পুরহাট জেলায় চুরি, মাদক ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট