1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ২১ দিন করে কারাদণ্ড।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

সাহেদ রানা ( নওগাঁ প্রতিনিধি):

নওগাঁর আত্রাই উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ২১ (একুশ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় আত্রাই থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাজেদুল ইসলাম (১৮), পিতা: মৃত এছাহার প্রামাণিক, গ্রাম: জিয়ানন্দপাড়া, থানা: বাগমারা, জেলা: রাজশাহী; মো. সাকিব হোসেন (২১), পিতা: শাহাবুদ্দিন আহমেদ, গ্রাম: সরদারপাড়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ; এবং মো. রায়হান আলী (২৫), পিতা: মো. আসলাম আলী, গ্রাম: পাচপাকিয়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ।

অভিযান শেষে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত মাদকসেবনের অপরাধে প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

আত্রাই থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও জরুরি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট