1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চট্টগ্রামের পটিয়ায় মাদরাসাছাত্রকে দীর্ঘদিনের বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

আরিফুল হক জিসান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

৫ জুলাই, ২০২৬ চট্টগ্রামের পটিয়ায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রকে দীর্ঘদিন ধরে বলাৎকারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ওই মাদরাসারই এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর গতকাল শনিবার (৪ জুলাই) অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম আজিজ উল্লাহ। তিনি বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
​মাদরাসা ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ভুক্তভোগী শিশুটি নানা শারীরিক সমস্যায় ভুগছিল। প্রথমে তার পরিবারের সদস্যরা বিষয়টিকে সাধারণ পাইলসজনিত সমস্যা বলে মনে করেছিলেন। পরে দিন দিন সমস্যা বাড়তে থাকায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান যে, এটি পাইলস নয় বরং শিশুটির ওপর পাশবিক নির্যাতন বা বলাৎকারের ঘটনা ঘটে থাকতে পারে।
​চিকিৎসকের এমন মন্তব্যের পর পরিবারের সদস্যরা শিশুটিকে এ বিষয়ে নরম সুরে জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনা খুলে বলে। শিশুটি জানায়, মাদরাসার শিক্ষক আজিজ উল্লাহ এবং আরও তিন শিক্ষার্থী গত প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে তার ওপর এই অমানুষিক যৌন নির্যাতন চালিয়ে আসছিল।
​পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি জানার পর পুলিশ দ্রুত অ্যাকশনে নামে এবং অভিযুক্তদের মধ্যে প্রধান অভিযুক্ত আজিজ উল্লাহকে গ্রেপ্তার করে। বাকি অভিযুক্তদের থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত আজিজ উল্লাহকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।”
​এই ন্যাক্কারজনক ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সাথে জড়িত শিক্ষক ও শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট