1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চিৎলায় জমকালো আয়োজনে CSL ফুটবল-৭ আসরের উদ্বোধন,উদ্বোধনী ম্যাচে পূর্বপাড়া ইয়াং স্টারকে ৪-০ গোলে উড়িয়ে দিল ফুটবল ফাইটারস

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

মো. নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা হুদাপাড়া-রুইথনপুর ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে CSL ফুটবল-৭ আসরের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফুটবল ফাইটারস ও পূর্বপাড়া ইয়াং স্টার। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ফুটবল ফাইটারস। প্রথমার্ধে দলের ৯ নম্বর জার্সিধারী জিসানের দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
বিরতির পর আরও দুর্দান্ত খেলায় মাঠ দাপিয়ে বেড়ায় ফুটবল ফাইটারস। দ্বিতীয়ার্ধে টানা আরও তিনটি গোল করে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি। চারদিক থেকে করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
খেলাটি দক্ষতা, নিরপেক্ষতা ও সুষ্ঠুভাবে পরিচালনা করেন রেফারি মোনায়েম। তাঁকে সহায়তা করেন সহকারী রেফারি ফাহাদ ও রাজিব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চিৎলা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব হাসান মাবুদ। তিনি বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখে। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ নিজাম উদ্দিন, চিৎলা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম ঠান্ডু, রুইথনপুর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আনিসুর রহমান, চিৎলা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাজদার হোসেন, যুবদল নেতা ও চিৎলা ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শিমুল হোসেন (আলামিন), চিৎলা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ঝন্টু রহমান, চিৎলা ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. আনিস মালিতা, ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, চিৎলা ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শহিদুল্লাহ এমবি, ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক মো. আতিয়ার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, সাইদুর, মনি, সাইফুল ইসলাম, হাবিল, মকলেছুর রহমানসহ এলাকার ক্রীড়াপ্রেমী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। আয়োজকরা জানান, CSL ফুটবল-৭ আসরের বাকি ম্যাচগুলোও একই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবং স্থানীয় ফুটবল প্রতিভা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট