1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কদমতলী গোলচক্করে সন্ধ্যার পর বাড়ছে ছিনতাই: কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টায় তরুণী আহত

তাহামিনা আক্তার| কেরানীগঞ্জ ঢাকা |জেলা প্রতিনিধি|
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

তাহামিনা আক্তার| কেরানীগঞ্জ ঢাকা |জেলা প্রতিনিধি|

রাজধানীর কদমতলী গোলচক্কর এলাকায় সন্ধ্যার পর থেকে চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর নিরাপদে চলাচল করা কঠিন হয়ে পড়েছে এবং বিশেষ করে নারী ও পথচারীরা বেশি ঝুঁকিতে রয়েছেন।

সর্বশেষ গত ৮ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টায় আহত হন ISU Collection পেজের মালিক তানজিলা আক্তার (২৩)।
ভুক্তভোগী জানান, দুর্বৃত্তরা হঠাৎ তার কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দুলটি নিতে ব্যর্থ হলেও জোরে টান দেওয়ার কারণে তার কানের পেছনের অংশ ছিঁড়ে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং কানের ছিদ্র অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। পরে তিনি চিকিৎসা নেন।
এলাকাবাসীর দাবি, কদমতলী গোলচক্কর এলাকায় সন্ধ্যার পর নিয়মিত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। তারা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট